• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

কাউন্সিলর মোখলেছুর রহমান চৌধুরীর সংবর্ধনা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব সংবাদদাতা: কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা ও খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া আয়োজিত আতায়ে রাসুল, সুলতানুল হিন্দ, গরীবে নেওয়াজ খাজা মঈনুদ্দীন চিশতী (রহঃ)’র বার্ষিক ওরশ শরীফ এবং খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া’র সভাপতি ও কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সহ-সভাপতি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরীর সংবর্ধনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারী) বাদ এশা নারায়ণগঞ্জ শহরের পুরাতন জিমখানাস্থ মাদ্রাসা ও খানকাহ মিলনায়তনে এ সংবর্ধনা ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়।অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতায় ছিলো গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। সঞ্চালনা করেন মাদ্রাসা ও খানকাহ কমিটির সম্পাদক আলহাজ্ব মোঃ মোবারক হোসেন।

সংবর্ধণায় নাসিক ১৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরীকে মানপত্র ও ক্রেস্ট হাতে তুলে  দেওয়া হয়।

কৃষিবিদ আলহাজ্ব মোঃ নুরুজ্জামান’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- আলহাজ্ব সানাউর রহমান, আলহাজ্ব ওসমান গনি, আলহাজ্ব ইমতিয়াজ আলম, আলহাজ্ব মাহফুজুল করিম, মাওলানা মাঈনুল হাসান ক্বাদেরী প্রমূখ।

হাফেজ ক্বারী মুফতি মোঃ ইব্রাহীম আল ক্বাদেরী  মোনাজাতের মধ্য দিয়ে উপস্থিত সকলের জন্য ও দেশ সহ বিশ্ববাসীর মঙ্গল কামনা করে দোয়া প্রার্থণা করেন।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..