• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

বিডিনিউজ আই ডেস্ক : / ৪২২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বহু ভাষাবিদ মাহমুদুল হাসান নিজামী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মাহমুদুল হাসান নিজামী ছিলেন জাতীয় কবিতা মঞ্চ-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং একজন প্রখ্যাত সাহিত্য ব্যক্তিত্ব। কবিতার পাশাপাশি তিনি অসংখ্য গান রচনা ও সুর করেছেন এবং বিভিন্ন ভাষা থেকে গুরুত্বপূর্ণ অনুবাদও করেছেন। সাহিত্যচর্চার পাশাপাশি সাংবাদিকতাতেও তিনি সুপরিচিত ছিলেন। তিনি দৈনিক ডেসটিনি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
কবি মাহমুদুল হাসান নিজামী বাংলা সাহিত্য ও বানান সংস্কারের নবধারা তৈরিতে অনিবার্য প্রাণপুরুষ। মাহমুদুল হাসান নিজামী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন । পিতা- মরহুম মাওলানা আবদুল্লাহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মাতা – মরহুমা মায়মুনা খাতুন ।
তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..