• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

গরু চুরির চেষ্টাকালে নারীসহ তিন চোর আটক

বিডিনিউজ আই ডেস্ক : / ৩০২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ জুন, ২০২২

বিডি নিউজ আই, রূপগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িতে প্রবেশ করে পানি খাওয়ার কথা বলে অভিনব কায়দায় গরু চুরির চেষ্টাকালে নারীসহ তিন চোর জনতার হাতে আটক হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৯নং সেক্টরের আলমপুরা হাড়ারবাড়ি এলাকার শাওন মিয়ার বাড়িতে ঘটে এ ঘটনা।

আটককৃতরা হলেন- ঢাকার আদম আলীর ছেলে সাদ্দাম (৩৫), শুক্কুর আলীর ছেলে রাসেল (৩৩), একই এলাকার লিমা (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, তারা তিন জন গরু চুরি করতে এসে জনতার হাতে আটক হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে গরুর মালিক শাওন মিয়া রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদ বলেন, গরু চোরদের আটক করে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পিকআপসহ তিন গরু চোরকে আটক করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..