• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

গাবতলী হাটকে ১০ লাখ টাকা জরিমানা করলেন মেয়র আতিক

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
মেয়র মো. আতিকুল ইসলাম।

বিডি নিউজ আই: রাজধানী ঢাকার গাবতলী পশুর হাটকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) বেলা ১১টার পর হাটে গিয়ে স্বাস্থ্যবিধি ভঙ্গের দৃশ্য দেখে হাট কর্তৃপক্ষকে এই জারিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মেয়র মো. আতিকুল ইসলামের এপিএস ফরিদ আহমেদ। তিনি জানান, স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় হাট কর্তৃপক্ষকে এই জরিমানা করেন এবং ১ ঘণ্টার জন্য হাসিল বন্ধ করে দেন ডিএনসিসি মেয়র।

এর আগে, কোরবানির পশুর হাটে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বাজার সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছিলেন মেয়র।
গত শনিবার (১৭ জুলাই) গুলশানে নগর ভবনে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা জানান। ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসি এলাকায় স্থাপিত একটি স্থায়ী ও আটটি অস্থায়ী পশুর হাট ইজারার কার্যাদেশের শর্তাবলি যথাযথভাবে প্রতিপালনসহ সার্বিক তত্ত্বাবধানের জন্য গঠিত মনিটরিং টিমের সঙ্গে এ আলোচনা সভা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..