• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব,সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানালেন ডিসি মো: রায়হান কবির ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার ফতুল্লায় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জে ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসবঃ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ফতুল্লায় প্রবাসীর বাড়িতে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি শারদীয় দুর্গোৎসবে না’গঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে মহিলা পরিষদ’র শুভেচ্ছা বার্তা প্রদান নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার কবি ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে দিপু হকের প্রতিবাদী গান ‘ধর্ষিতা রাষ্ট্র’

নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১২৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফোরামের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় তারা বিদ্যুৎ প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, যানজট নিরসন, ওয়াসা সংস্কারসহ জেলার নাগরিক অধিকার রক্ষায় ফোরামের জোরালো ভূমিকার কথা তুলে ধরেন।

এ সময় ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম পুলিশ সুপারের চলমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান যোগদানের মাত্র ২৫ কর্মদিবসে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেড় হাজারেরও বেশি অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন, যা সত্যিই প্রশংসার দাবিদার। এ জন্য সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সকল প্রকার অপরাধ দমন করতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশের একার পক্ষে সকল প্রকার অপরাধ নির্মূল সম্ভব নয়, এজন্য নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নাগরিকদের অধিকার রক্ষায় পুলিশ সবসময় পাশে থাকবে। অপরাধীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।

সভায় পুলিশ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা ও অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শামীম হোসেন।

নাগরিক অধিকার ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, সহ-সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ,নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মোহাম্মদ আলী, হাফেজ মো. কবির, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ রানা, সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম কামরুল হাসান বাবুল, অর্থ সম্পাদক মো. আমজাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সেলিম আহাম্মদ, প্রচার সম্পাদক শরীফ সুমন, সদস্য স্বপন চৌধুরী, অহিদুর রহমান আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..