• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে‌ ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের এক বছর পূর্তি উপলক্ষে নিরাময় কেন্দ্রের ভূমিকা শীর্ষক সেমিনার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ বাহাউদ্দিন বলেছেন, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার মাধ্যমে একজন আসক্ত ব্যক্তি সুস্থ জীবন ফিরে পেতে পারেন। এই কেন্দ্রগুলো নিরাময়, পুনর্বাসন এবং কাউন্সেলিং-এর মাধ্যমে আসক্তদের তাদের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে সাহায্য করে। এটি আবাসিক বা বহির্বিভাগীয় (ইনপেশেন্ট বা আউটপেশেন্ট) হতে পারে এবং আসক্তির তীব্রতার উপর নির্ভর করে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রামারবাগ ষ্টেডিয়াম ২নং গেইট সংলগ্ন ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের এক বছর পূর্তি উপলক্ষে
মাদকাসক্তি চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও বড় সমস্যা। এই সমস্যা থেকে বের হয়ে আসার সবচেয়ে কার্যকর উপায় হলো একটি পেশাদার মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র। এই সেন্টারগুলো একজন আসক্ত ব্যক্তিকে শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে।

ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও মোঃ তানভীর আহমেদ রণি’র সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, নিবার্হী পরিচালক মোঃ আওলাদ হোসেন, পরিচালক মোঃ গোলাম কিবরিয়া, মোঃ তানভীর, মোঃ রনি, ফ্রীডম লাইফ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের মোঃ জাফর হোসেন ও সানি, জে আর মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কচি ও রিয়াদ হোসেন সানী।

সিনিয়র রিকভারিবৃন্দদের সনদ প্রদান করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..