• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন ডা. মো. জহিরুল ইসলাম কুমিল্লা জেলার নতুন সিভিল সার্জন না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন ডিসি জাহিদ

নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত

জাহাঙ্গীর হোসেন / ৯৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

জাহাঙ্গীর হোসেনঃ স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি (৩ ঘন্টা) পালিত হয়।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮-১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ওয়াসি উদ্দিন রানা’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাসের মোল্লার সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মাকসুদুল হাসান মতিন, সদর উপজেলার সভাপতি মিরাজুল করিম ও সম্পাদক শিবানী মোদক, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি আ. কাদের শ্যামল ও সম্পাদক মুক্তার হোসেন, বন্দর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল মামুন ও সম্পাদক মো হাসান জনি, আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি মোঃ সানাউল্লাহ ও সম্পাদক আজিমউদ্দিন সুমন, রূপগঞ্জ উপজেলার সম্পাদক মোঃ শাহ আলম ওআ.করিমসহ ও অন্যান্য নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ মাসের (জুলাই) মধ্যে দাবি আদায় না হলে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..