• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

না.গঞ্জ রেজিষ্ট্রেশন কমপ্লেক্সে দলিল লেখকদের স্থান নেই

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
নারায়নগঞ্জ রেজিষ্ট্রেশন কমপ্লেক্স।

বিডি নিউজ আই: নারায়নগঞ্জ রেজিষ্ট্রেশন কমপ্লেক্সে দলিল লেখকদের জন্য বসার কোন নির্ধারিত স্থান নেই। এতে দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করতে দলিল লেখক ও গ্রাহকদের বিভিন্ন সমস্যার মোবাকিলা করতে হয়। এতে ফতুল্লার দলিল লিখক সমন্বয় কমিটির আহবায়ক কলিমুদ্দিন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও নারায়নগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানসহ প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান, দলিল লেখকদের রেজিস্টারি কম্পেলেক্সের জায়গা নির্ধারণ করে বসার সুযোগ করে দেওয়ার জন্য।
শনিবার (১০ জুলাই) দুপুরে নারায়নগঞ্জ রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের সামনে কলিমুদ্দিন গণমাধ্যম কর্মীদের জানান, আমরা দলিল লিখক নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে একমত পোষন করে আসছি। সরকারের উন্নয়নকে সাধুবাদ জানিয়ে কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়নের স্বার্থে প্রতিবছর দুইশত কোটি টাকার রাজস্ব দিয়ে থাকি। তারপরও আমরা দলিল লিখকরা অবহেলিত। আমাদের নেই কোন বসার নির্ধারিত স্থান।
একপর্যায়ে আমরা নিরুপায় হয়ে সড়ক ও জনপথের জায়গায় বসার জন্য টিনসেট করেছিলাম। কিন্তু সেই সেটের জায়গা সড়ক ও জনপথ নিয়ে যাওয়ায় আমাদের দলিল লিখকদের পথে বসতে হয়েছে।
তাই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও নারায়নগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানসহ প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানাই, দলিল লেখকদের রেজিস্টারি কম্পেলেক্সের আমাদের বসার জায়গার সুযোগ করে দেওয়ার জন্য।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..