• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি নারায়ণগঞ্জে জাতীয় কণ্যশিশু দিবস পালিত নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ৩০০ শয্যা খানপুর হাসপাতালে টেস্ট কিট হস্তান্তর সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

নির্বাচন নয়, সবার আগে এই সরকারের পতন : গয়েশ্বর

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিডি নিউজ আই, ঢাকা: কোনো নির্বাচন নয়, সবার আগে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।
গতকাল রবিবার ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জিলানী, দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম রবিন প্রমুখ বক্তব্য রাখেন।

নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আর কোনো নির্দেশের অপেক্ষায় থাকা যাবে না। রাস্তায় যখন নেমেছেন-তখন রাস্তা পরিষ্কার করে এদের বিদায় করেই ঘরে ফিরতে হবে। গণতন্ত্রের মুক্তি, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি অর্জনের আন্দোলনকে বেগবান করতে হবে।

পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, মনে রাখবেন-এ দেশের জনগণের টাকায় আপনাদের বেতন হয়, আপনাদের টাকায় জনগণ চলে না। জনগণের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে যারা বিদেশে পাচার করেছে, তার প্রতিবাদ জানাতে, তাদের বিচার চাইতে গিয়েছিল আমাদের দলের কর্মী আবদুর রহিম। কী এমন ঘটনা ঘটেছিল যে- বিএনপির মিছিলের উপর গুলি চালাতে হবে? গুলি করে মানুষ হত্যা করতে হবে। এই দেশটা কারো পৈত্রিক সম্পদ নয়। এদেশ কারো দয়ার দান নয়, আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। এটা আমাদের সম্মিলিত ত্যাগের বিনিময়ের অর্জন। মনে রাখবেন-দিন আসছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের ভিতরেও কিছু সমস্যা এখনো আছে। তা না হলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতেন না যে, বেঈমান, মোনাফেকদের সম্পর্কে সবাই সতর্ক থাকুন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, সামনের দিনটা আপনাদের। লড়াই করে আপনাদেরকেই এই দেশটাকে রক্ষা করতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..