• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

ফতুল্লায় অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
গ্রেফতারকৃত লিটন।

অপহরণের ৫ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৮ জুন) দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে লিটন (৩০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত লিটন ফতুল্লা থানার আরাফাত নগরের আজমি মসজিদ সংলগ্ন মৃত নুরু ইসলামের পুত্র। এর আগে কিশোরীর মা বাদী হয়ে অপহরনের অভিযোগ এনে গ্রেফতারকৃত লিটনসহ অজ্ঞাতনামা আরো একাধিকজনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে তিনি দাবি করেন, তার কিশোরী মেয়ে বিগত ৪/৫ মাস ধরে পঞ্চবটী প্রেমরোডস্থ স্বপনের হোসিয়ারীতে কাজ করে। হোসিয়ারীতে যাতায়াতকালে লিটন প্রায় সময় তার মেয়েকে উত্যক্তসহ প্রেম নিবেদন করতো। বিষয়টি তার মেয়ে তাদের নিকট অবগত করে।পরবর্তীতে বাদী ও তার স্বামী উত্যক্তকারী লিটনকে তার মেয়েকে বিরক্ত না করার জন্য অনুরোধ করে। এতে করে লিটন আরো বেশী ক্ষিপ্ত হয়ে উঠে। চলতি মাসের ৩ তারিখ সকাল সাড়ে আটটার দিকে তার মেয়ে তাদের ধর্মগঞ্জের ঢালিপাড়াস্থ মুন্সিবাড়ী রোডেস্থ বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে হোসিয়ারীতে যাওয়ার পথে মধ্যঢালী পাড়াস্থ ব্রিজের ঢালে পৌছা মাত্র বখাটে লিটনসহ অজ্ঞাতনামা আরো একাধিকজন জোর পূর্বক একটি সিএনজিতে করে অজ্ঞাতনামা স্থানে অপহরন করে নিয়ে যায়। পরবর্তীতে একই দিন দুপুর সাড়ে ১২ টার দিকে লিটন বাদীর বড় মেয়ের মেবাইল নাম্বারে ফোন করে জানায় যে, তার মেয়ে লিটনের হেফাজতে রয়েছে। এ বিষয়ে বেশী বাড়াবাড়ি করলে তার মেয়েকে হত্যা করা হবে বলেও হুমকী প্রদান করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, কিশোরীকে অপহরনের অভিযোগ পেয়ে উদ্ধার অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার দুপুরে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরনকারী লিটনকে গ্রেফতার করা হয়। কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..