• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটি কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন আজ কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান না’গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা সিদ্ধিরগঞ্জে শিক্ষিকা শাহনাজ-এর স্বাস্থ্য সেবা কাজে শামীম-মামুনের বাধা অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফতুল্লায় সিসিলি কমিউনিটি সেন্টার সিলগালা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ জুন, ২০২১
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাগলা এলাকার সিসিলি কমিউনিটি সেন্টারটি সিলগালা এবং এর মালিক শাহজাহান প্রকাশ দোলনকে অর্থদণ্ড করা হয়।

নারায়ণগঞ্জে সরকারি বিধি-নিষেধ উপক্ষো করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় সিসিলি কমিউনিটি সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কমিউনিটি সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ জুন) সদর উপজেলার ফতুল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিলগালা ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের (ভূমি) সহকারী কমিশনার মো. আজিজুর রহমান।

তিনি জানান, পাগলা এলাকার সিসিলি কমিউনিটি সেন্টারটি সিলগালা এবং এর মালিক শাহজাহান প্রকাশ দোলনকে অর্থদ- করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান আলোকিত সকাল’কে বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে আগামী ১৫ জুলাই পর্যন্ত সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হয়েছে। ততদিন সকল কমিউনিটি সেন্টার, পার্ক, গণজমায়েত বন্ধ থাকবে। তা সত্ত্বেও ফতুল্লার বিভিন্ন হোটেল ও কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠান আয়োজন করে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে শনিবার জেলা প্রশাসকের নির্দেশে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফতুল্লার মীরকুঞ্জ পার্টি সেন্টার, আপ্যায়ন কমিউনিটি সেন্টার, সুন্দরবন হোটেল ও পাগলায় সিসিলি কমিউনিটি সেন্টারসহ আরও বেশ কয়েকটি জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সিসিলি কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা যায় বিয়ের অনুষ্ঠানের খাওয়া-দাওয়া চলছে। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধির কোনও বালাই ছিলো না। পরে অনুষ্ঠান শেষে সিসিলি কমিউনিটি সেন্টার সিলগালা করে দিয়ে এর মালিক শাহজাহান প্রকাশ দোলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানকালে দুটি রেস্টুরেন্ট পার্টি অনুষ্ঠিত হওয়ার পূর্বেই বন্ধ করে দেয়ায় তাদের শাস্তির আওতায় আনা হয়নি। তবে কড়াভাবে সতর্কতা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ জুন সদর উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে অনুষ্ঠান আয়োজন করায় হিমালয় নামক আরও একটি কমিউনিটি সেন্টার সিলগালা এবং এর মালিক ও ম্যানেজারকে এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..