• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা

নিজস্ব সংবাদদাতা / ১০৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আজ সোমবার ২৪ আগস্ট সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ও ফারজানা আক্তার মনির একমাত্র কন্যা ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী।

জন্মদিন উপলক্ষে জান্নাতের বাবা-মা ও আত্মীয়-স্বজন তার সুস্থতা, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশবাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই জান্নাত পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী। পরিবারের প্রত্যাশা, বড় হয়ে সে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে।

জন্মদিন উপলক্ষে জান্নাত বলেন, “আমি সবার ভালোবাসা ও দোয়া চাই। বড় হয়ে আমি ভালো মানুষ হতে চাই এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে চাই।”

জান্নাতের বাবা সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “আমার মেয়ে যেন সৎ, জ্ঞানী ও মানবিক গুণাবলি নিয়ে বড় হয়—এ জন্য সকলের কাছে দোয়া চাই।”

মা ফারজানা আক্তার মনি বলেন, “সবার দোয়ায় আমার মেয়ে যেন একজন ভালো মানুষ হিসেবে বেড়ে ওঠে—এটাই আমার প্রত্যাশা।”

জন্মদিন উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা ফুল, উপহার ও শুভেচ্ছা জানিয়ে দিনটি আনন্দঘন করে তুলবেন।

এদিকে ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মদিন উপলক্ষে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী তাকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে জান্নাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..