• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরিঃঅধ্যাপক জাহাঙ্গীর আলম ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

তীব্র তাপদাহে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ট্রাফিক পুলিশের প্রশান্তি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৯৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎঃ তীব্র তাপদাহে হতে একটু প্রশান্তিতে পেতে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ট্রাফিক পুলিশের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ।

ভাদ্র মাসে রোদ্রের তীব্রতায় দূর্বিষহ  জনজীবন অতিষ্ট। এই রোদের প্রখোরতা উপেক্ষা করে জনকল্যাণে নিরলসভাবে দ্বায়িত্ব পালন করে চলছেন ট্রাফিক পুলিশ বিভাগ। এই ট্রাফিক বিভাগের সাথে যানযট নিরসনে সহযোগী হিসেবে তরুণ সমাজের স্বেচ্ছাসেবী হিসেবে দ্বায়িত্ব পালন দেখা যায়। নারায়ণগঞ্জ শহরসহ ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, সোনারগাঁও, বন্দর ও আড়াইহাজার থানায় ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণে অনেকেই দ্বায়িত্ব পালনে রয়েছে।

২৬ আগস্ট মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র উদ্যোগে নারায়ণগঞ্জ ট্রাফিক ইনচার্জ এম,এ, করিমের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের ১ও  ২নং রেল গেট, কালির বাজার মোড়,চাষাঢ়া মোড়, ডাক বাংলো মোড়,মাসদাইর,পঞ্চবটী মোড়, ফতুল্লা পোস্ট অফিস মোড়, বিসিক মোড়,পাগলা, মিশন পাড়া মোড়,খানপুর মোড়,হাজীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড,সাইনবোর্ড মোড়,তারাবো রূপসী, সোনারগাঁও, কাঞ্চন ৩০০ ফিটসহ বিভিন্ন পয়েন্টে সুপেয় ঠান্ডা পানি,স্যালাইন ও খাবার বিতরণ করা হয়।

বিতরণের বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বেশ কিছুদিন যাবৎ রোদের তীব্রতা আমরা লক্ষ করছি। নারায়ণগঞ্জ বাসীর সেবায় আমাদের ট্রাফিক বিভাগের লোকজন নিরলস ভাবে তাদের উপর অর্পিত দ্বায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত  পালন করে থাকেন। তাদের এই কর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের  দপ্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকা চেষ্টা মাত্র ।

ট্রাফিক ইনচার্জ এম,এ, করিম এক প্রশ্নের জবাবে বলেন, নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্যার আজ যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনিয়। আমি ও আমার সহকর্মীরা সবাই আনন্দিত হয়ে  স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুভেচ্ছা জানাই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..