• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে ২৮ জুন ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ

বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাতে ঐক্যবদ্ধ হোন : তথ্য ও সম্পচার মন্ত্রী

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৯২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১

বিডি নিউজ আই: করোনা মহামারিকে পেছনে ফেলে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পবিত্র ঈদ-উল-আজহা’র জামাতে নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ আহবান জানান।
মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে অকুতোভয় মুক্তিযোদ্ধারা যে স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা যেন দেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি।’
ড. হাছান বলেন, করোনা মহামারির মধ্যে এবারও আমরা ঈদ পালন করছি। মহান স্রষ্টার কাছে আমরা করোনামুক্ত পৃথিবীর জন্য ফরিয়াদ জানাই। অনেক মানুষকে আমরা হারিয়েছি। তাদের আত্মার শান্তি এবং যারা অসুস্থ, তাদের দ্রুত সুস্থতার জন্য আমরা প্রার্থনা করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এই করোনা মহামারির মধ্যেও আমাদের সমৃদ্ধি অব্যাহত রয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘মহামারিকে পেছনে ফেলে আমরা যেন দেশকে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছে দিতে পারি, সেটিই আমাদের কামনা।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..