• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন সাংবাদিক এম সামাদ মতিন ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন তুরস্কে COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এম সামাদ মতিন নারায়ণগঞ্জ সদরে ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ডিসি রায়হান কবির শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি

বহির্বিশ্বে একটি চক্র নিরাপত্তা ঝুঁকিসহ নানা নেতিবাচক প্রচারণা চালালেও বর্তমানে কোনো ঝুঁকি নেই: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৭৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বহির্বিশ্বে একটি চক্র বাংলাদেশ সম্পর্কে নিরাপত্তা ঝুঁকিসহ নানা নেতিবাচক প্রচারণা চালালেও বর্তমানেকোন ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৫ ঢাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ জানান।

অনুষ্ঠানে শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে নিরাপত্তা ঝুঁকিসহ নানা নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র, যার প্রভাব পড়ে রফতানি খাতে। বিভিন্ন সময় ঝুঁকি তৈরি হলে সরকার পদক্ষেপ নেয়। তবে বর্তমানে কোনো ঝুঁকি নেই।’

‘বিদেশি বায়ার না আসাটা সাময়িক। এ জন্য আলাদা কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। বায়ারদের ফেরাতে স্বাভাবিক প্রক্রিয়ায় চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘সব উদ্যোক্তাদের এক ছাদের নিচে আনতে এই আয়োজন। দেশি ও বিদেশি উদ্যোক্তাদের এই মিলনমেলা দেশের রফতানি ও বাণিজ্য খাতকে সমৃদ্ধ হবে বলে আশা করি।’

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবীর’সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..