• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র উদ্যোগে মতবিনিময় সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির শুক্রবার সমমনা’র ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায় মৌলিক বা বুনিয়াদি শিখন দক্ষতা বৃদ্ধির তাগিদ শিক্ষামন্ত্রীর জিয়াউর রহমানের ধারক-বাহক হিসেবে আমরা মানুষের সেবা করে যাব: মঈন খান

বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২ জুন, ২০২১

বন্দরে ধর্ষণের অভিযোগে জিসান নামের এক গার্মেন্টকর্মীকে গ্রেফতার করেছ পুলিশ। তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গার্মেন্টকর্মীকে (১৯) ধর্ষণ করার অভিযোগ রয়েছে। ১ জুন রাতে ভুক্তভোগি তরুণী বন্দর থানায় অভিযোগ দিলে পুলিশ জিসানকে গ্রেফতার করে।
জিসান বন্দরের জিওধরা এলাকার মো. সোহেল মিয়ার ছেলে।
ভুক্তভোগি তরুণী জানান, তিনি নারায়ণগঞ্জ সদরে একটি গার্মেন্টসে কাজ করেন। জিসান তার সহকর্মী। এক সঙ্গে কাজ করার সুবাদে জিসান তাকে প্রায় সময় বিয়ে ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। প্রথমে আগ্রহ প্রকাশ না করলেও পরে তিনি সাড়া দেন। গত ১৫ই মার্চ রাতে জরুরি কথা আছে বলে জিসান তাকে বন্দরের কল্যান্দী এলাকার তার এক বন্ধুর বাড়ি নিয়ে যায়। এরপর সেখানে তাকে ধর্ষণ করে। এ সময় জিসান তাকে শান্তনা দিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গার্মেন্ট কর্মীর করা মামলায় তার সহকর্মী জিসানকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..