• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বি ডাব্লিউ সি এন -এর ঈদ পরবর্তী সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৬ মে, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতাঃ বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা’র উপস্থিতিতে নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়া রামবাবুর পুকুরপাড়স্থ রূপান্তর লিভিং কার্যালয়ে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর ঈদ পরবর্তী সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

৬ এপ্রিল শুক্রবার বিকেলে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কাজী আনিসুল হকের সঞ্চালনায় সাহিত্য আড্ডায় মধ্যমণি হিসেবে উপস্থিত হন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।

জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, বাংলাদেশের সেরা ছন্দাসিক কবি মুজিবুল হক কবীর আপনাদের মাঝে রয়েছে, তাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ নিয়মিত যে আয়োজন করছে তা সত্যি প্রসংশনীয়। বাংলা একাডেমি সারাদেশে বিভাগীয় পর্যায়ে কবিতা লেখালেখি বিষয়ক প্রশিক্ষনের ব্যবস্থা করছে। যা পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ এ অনুষ্ঠিত হবে। এছাড়াও বাংলাদেশ রাইটার্স ক্লাব এর কথা অনুযায়ী অচিরেই কর্মশালা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর যুগ্ম আহবায়ক সাংবাদিক শফিকুল ইসলাম আরজুর সার্বিকত্বাবধায়নে সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ ছন্দাসিক কবি মুজিবুল হক কবীর, ছড়াকার ইউসুফ আলী এটম, কবি দীপক ভৌমিক, কবি ইয়াদী মাহমুদ, কবি সোহাগ সিদ্দিকী, আবৃত্তিকার রুবিনা আজাদ, কবি ও মুক্তিযোদ্ধা আল-আশরাফ বিন্ধু, কবি ফরিদুল মাইয়ান, কবি রাজলক্ষ্মী, কবি আল-আজাহার, কবি ও সাংবাদিক ফরিদা ইয়াসমিন সুমনা, কবি সালাউদ্দিন আমির প্রমুখ।

আড্ডায় বাংলাদেশ রাইটার্স ক্লাব এর দপ্তর সম্পাদক কবি সোহাগ সিদ্দিকীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় এবং অসুস্থ কবি ইয়াদী মাহমুদ এর জন্য সকলে দোয়া কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..