• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র উদ্যোগে মতবিনিময় সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির শুক্রবার সমমনা’র ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায় মৌলিক বা বুনিয়াদি শিখন দক্ষতা বৃদ্ধির তাগিদ শিক্ষামন্ত্রীর জিয়াউর রহমানের ধারক-বাহক হিসেবে আমরা মানুষের সেবা করে যাব: মঈন খান

ব্যাটারি রিকশা-ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি: ব্যাটারি চালিত রিকশা-ভ্যান বন্ধ এবং ইজিবাইক নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার, দ্রুত লাইসেন্স প্রদান এবং পুলিশি হয়রানি বন্ধসহ চার দাবিতে মানববন্ধন অুনষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুলাই) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের আহবায়ক অ্যাড. সুমন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আবু হাসান টিপু, নেতা সাইফুল হোসেন, মাহমুদ হাসান, মোক্তার হোসেন, সুরুজ আলী মাদবর, সামসুল আলম, শহিদুল ইসলাম নান্নু প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন, গরীব মানুষের রুটি-রোজগারের জায়গায় যদি সরকার অমানবিকভাবে বাধা দেয় তাহলে তাদের বাঁচার উপায় থাকে না। সরকার গত মাসের ২৩ তারিখ ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিলো আমরা তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সারা বিশ্ব যেভাবে বিদ্যুৎচালিত যানবাহনের দিকে আগাচ্ছে সেদিকে গ্যাস এবং তেলের যানবাহনের দিকে বেশি চাপ দিচ্ছে। তারা বলছে ডিজিটালের কথা আর এই যদি হয় ডিজিটালের নমুনা তাহলে দেশ আগাবে কীভাবে! তাই এই যানবাহনগুলোর দুর্ঘটনা রোধে আধুনিকায়ন করার যে কথা বলা হয়েছিলো তা দ্রুত বাস্তাবয়নের দাবি জানাচ্ছি। পাশাপাশি ব্যাটারিচালিত রিকশা চলাচলে পুলিশি হয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..