• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

রূপগঞ্জে গণধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

বিডিনিউজ আই ডেস্ক : / ২৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ৪৮ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রবিবার (৩০ অক্টোবর) ভোরে রূপগঞ্জের কালাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ২৮ অক্টোবর রূপগঞ্জ থানাধীন নলপাথর এলাকায় জনৈক কিশোরী গণধর্ষণের শিকার হয়। ওই গণধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে এই ঘটনার সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জের কালাতি এলাকার মো. লাল মিয়ার ছেলে মো. সোহাগ (২২) ও একই এলাকার জাহিদুল ভূঁইয়ার ছেলে মো. তাইজুল ইসলাম।

র‍্যাব জানায়, ঘটনার পরপরই এই গণধর্ষণের সাথে জড়িত এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা আসামীগণ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‍্যাব-১১ এর সদর কোম্পানীর একটি চৌকস গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে। পরে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এই গণধর্ষণের সাথে জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামীদের সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত হয়ে ৩০ অক্টোবর ভোরে রূপগঞ্জের কালাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই আসামীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপরোক্ত গণধর্ষণের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..