• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বয় সভা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
নারায়ণগঞ্জে করোনাকালে কঠোর লকডাউনে দায়িত্বরত জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় সভা।

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে করোনাকালে কঠোর লকডাউনে দায়িত্বরত জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আরিফা জাহুরা, খানপুরে হাসপাতালের তত্তাবাধায়ক আবুল বাশারসহ সেনাবাহিনী, ডিজি এফ আইউ, বিজিবি ও র‌্যাবের উর্ধতন কর্মকর্তারা।
মিটিং এর বিষয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, মূলত আমরা তিনদিন কঠোর লকডাউন পার করলাম। সে বিষয়ে কিভাবে সামনে আরো সরকারি বিধিনিষেধ মতে স্বাস্থ্য বিধি রক্ষায় সকলে একসাথে সমন্বয় ঘটিয়ে কাজ করতে পারি সে বিষয়ে সভাটি
অনুষ্ঠিত হয়েছে। সেখানে লকডাউনে দায়িত্বরত সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ে একে অপরের সাথে যোগাযোগ বৃদ্ধি করে কাজ করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরো জানান, বিশেষ করে রাস্তায় যে বাজারগুলো বসানো হয়েছে তা যেন স্বাস্থ্যবিধি মেনে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট নদীর ওপার থেকে গার্মেন্ট কর্মী ছাড়া অপ্রয়োজনীয় মানুষ যেন শহরে বা নদীর ওপারে যেতে না পারে, ঔষধের দোকানগুলোতে যেন মেয়াদত্তীর্ণ
ঔষধ না থাকে, থ্রি হুইলার গাড়ী যে না চলতে পারে রিক্সা নিয়ন্ত্রন করাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, পুলিশকে যখন যেখানে প্রয়োজন তারা থাকবে। আমরা সবয় সময় প্রস্তুত রয়েছি। ইতিমধ্যে আমাদের ২১ টি চেক পোস্ট ও ৩০ টি মোবাইল কোর্ট পুরো জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে।
সভায় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..