• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ

জাহাঙ্গীর হোসেন / ১৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

“বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে ধারণ করে ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে ফতুল্লার কুতুবআইল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০ গাছের চারা এবং কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান উন্নয়ন ও স্মার্ট ক্লাসরুমে রুপান্তরের লক্ষ্যে ২ টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..