• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’ নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড় হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে? নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

সুপ্রিমকোর্টে ১ আগস্ট থেকে ডিজিটাল হাজিরা

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
ফাইল ছবি

বিডি নিউজ আই, ঢাকা: সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১ আগস্ট থেকে ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা দিতে বলা হয়েছে।
আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগে কর্মরত সব কর্মকর্তা কর্মচারী চলতি বছরের ১ আগস্ট থেকে কর্মস্থলে আসা এবং যাওয়ার সময় ইলেকট্রনিক পদ্ধতিতে হাজিরা দিবেন।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেকট্রনিক পদ্ধতিতে হাজিরা কার্যকর করার জন্য বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের আঙ্গুলের ছাপ আগামী ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত আপিল বিভাগের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখায় নেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..