• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

বিডিনিউজ আই ডেস্ক : / ৬৪২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ মে, ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকসেবী ছেলের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছেন তার বাবা। গত শনিবার (২৯ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
নিহতের নাম কিরণ (৩০)। তার মৃত্যুর ঘটনায় মা মোর্শেদা বেগম বাদী হয়ে বাবা শাহ্ জামাল, ছোট ভাই মেহেদী হাসান ও সৌরভ ওরফে গাব্বাকে আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের শাহ জামালের ছেলে কিরণ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। বিভিন্ন সময়ে মাদকাসক্ত হয়ে তিনি বাবা-মাকে মারধর করে আহত করেন। মাদক সেবনের কারণে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। শুক্রবার জুমার নামাজের পর কিরণ তার বাবা-মাকে মাদকের টাকার জন্য মারধর করেন। মারধরে তার মায়ের হাত ভেঙ্গে যায়। এক পর্যায়ে কিরণ তার বাবাকে ছুরি নিয়ে মারতে গেলে তার ভাই মেহেদী হাসান ও সৌরভ গাব্বা বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে কিরণের ছুরি তার নিজের পেটেই ঢুকে যায়।
আহত অবস্থায় কিরণকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পথে তিনি মারা যায়। কিরণের মৃত্যুর ঘটনায় নিহতের মা মোর্শেদা বেগম মামলা করেন।
সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, নিহত কিরণ মাদকাসক্ত ও বিকৃত মস্তিষ্কের ছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি নিহতের বাবাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..