• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হাম থেকে বাঁচতে ড্যাব’র উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে সচেতনতামূলক প্রচারপত্র বিলি ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কুল-কলেজ খোলার দাবিতে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের গণস্বাক্ষর

বিডিনিউজ আই ডেস্ক : / ৪২২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
স্কুল-কলেজ খোলার দাবিতে গণস্বাক্ষর দিচ্ছে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্বাস্থ্যবিধি মেনে সকল স্কুল-কলেজ খোলার দাবিতে গণস্বাক্ষর দিয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুন) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে গণস্বাক্ষর প্রদানের এ আয়োজন করা হয়।
প্রথম দিনে শতাধিক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবির সাথে একমত জানিয়ে স্বাক্ষর করেন। আগামী আরও দুইদিন গণস্বাক্ষর প্রদান কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
গণস্বাক্ষর প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ফারহানা মুনা, নারায়ণগঞ্জ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাঈদুর রহমান, নারায়ণগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা। এছাড়াও নারায়ণগঞ্জ কলেজ, তোলারাম কলেজ, ডিএমআরসি, পুলিশ লাইন স্কুল, রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়সহ নানান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির বিষয়ে ফারহানা মুনা বলেন, আজকের প্রথম দিনের এই গণস্বাক্ষর কর্মসূচিতে আমরা উচ্ছ্বাসিত। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছু পূর্বেই আমাদের কর্মসূচি আজকের মত সমাপ্ত করতে হয়েছে। কিন্তু এই স্বল্প সময়েও ছাত্র-শিক্ষক-অভিভাবকদের অংশগ্রহণে আমরা আশাবাদী। ছাত্ররা যে এখন সময়ের ন্যায্য দাবিটি তুলেছে তা স্পষ্ট। বিভিন্ন সরকারি মহল থেকে আপনারা দকতিপয় ছাত্রের আন্দোলনদ বলে আন্দোলনকে হতাশায় ফেলার যে প্রচেষ্টা চালাচ্ছেন গণস্বাক্ষরের মধ্য দিয়ে এই হীন বক্তব্যের উৎকৃষ্ট জবাবটিই আপনারা পাবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..