• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশন’র ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত না:গঞ্জ যানজট মুক্ত রাখতে খানপুরের কন্টেইনার টার্মিনাল অন্যত্র স্থানান্তরের দাবী “সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই” শ্লোগানকে ধারন করে নাগরিক অধিকার ফোরামের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে – ডিসি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখ শুনে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন মানবিক ডিসি জাহিদ

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫২৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠন” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৮টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প ও প্রদর্শনী উপস্থাপন করা হয়। উদ্বোধনের পর জেলা প্রশাসক স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও কাজের দক্ষতা বাড়ায়। যথাযথ মূল্যায়ন ও উৎসাহ পেলে এসব শিক্ষার্থীই ভবিষ্যতে দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে গড়ে উঠতে পারে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারায় অগ্রসর হতে হবে। বিজ্ঞান ছাড়া একটি দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বিশ্বের উন্নত দেশগুলো বিজ্ঞানভিত্তিক চিন্তার মাধ্যমেই সফলতা অর্জন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা আশা করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..