• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির

হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মহররম মাস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া

নিজস্ব সংবাদদাতা / ৬৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জে হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মহররম মাস উপলক্ষেপবিত্র মহরম মাস উপলক্ষে পাক পাঞ্জাতন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা তুজ জোহরা, হযরত আলী (রা.), ইমাম হাসান (রা.) ও হোসাইন (রা.) স্মরণে এবং সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন হযরত ওয়ায়েস করনী (রা.) ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। মিলাদ মাহফিল, দোয়া ও তাবারুক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বাদ জোহর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চাঁনমারি আর্মি মার্কেট এলাকায় হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র মহরমের গুরুত্ব ও শিক্ষা তুলে ধরে আলোচনা করা হয়েছে।
কারবালার এই আত্ম ত্যাগের মহান ইতিহাস মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। মহরম মাস শান্তি, ধৈর্য ও আত্মশুদ্ধির মাস।
মিলাদ মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং ব্যক্তিগত কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরিশেষে আগত মুসল্লি ও এলাকার দরিদ্র অসহায়দের মাঝে তাবারুক বিতরণ করা হয়। এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন- এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, হাফেজ ওমর ফারুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম জজ আদালতের এপিপি এডভোকেট শহিদুল ইসলাম টিটু, বিজয় টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি গাজী মোঃ সোহেল, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক সফিকুল ইসলাম আরজু, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হুমায়ূন কবির সোহাগ, নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাবের সভাপতি আনিছুল হক হিরা, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, সমাজসেবক বশির সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, ১৯৯৪ সালে হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৮ সাল থেকে প্রতি বছর মহররম মাস আসলেই পবিত্র আশুরা শরীফ পালন করা হয়। মুসলিম উম্মাহর ঐক্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও তাবারুকের আয়োজন করে থাকি।এবং বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক জনসেবামূলক কর্মকান্ড করে থাকি। সবার দোয়া কামনা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..