• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান

১০ ডিসেম্বরের মধ্যে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে সীট্রাক চালু হবে: উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬০৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘১০ ডিসেম্বরের মধ্যে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে সীট্রাক চালু হবে। যাত্রীদের দূর্ভোগ এড়াতে ও ফেরী চলাচল নির্বিঘ্ন করতে দুই পাড়ে লো, মিড ও হাই তিনটি ঘাট হওয়া প্রয়োজন।’

আজ রোববার দুপুর ১২টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় তিনি সন্দ্বীপের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
সন্দ্বীপের বিদ্যুৎ সুবিধা বঞ্চিতদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সন্দ্বীপে ৫ হাজার পুলের চাহিদা রয়েছে। ২০০ পুল এসেছে আপাতত। দেড় হাজার পুলের জন্য টেন্ডার পাঠানো হয়েছে। কোন অনিয়ম না করে আবেদনের ক্রমিক অনুযায়ী নিয়মমাফিক পুল বিতরণ করা হলে বাকি পুলগুলোও দেওয়া হবে।’

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘সন্দ্বীপ বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় দীর্ঘদিন ধরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরের বাইরে ছিলো। অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সরেজমিনে সন্দ্বীপ ঘুরে দেখেছেন। এখন থেকে সবার নজর যেন সন্দ্বীপের দিকে থাকে সে চেস্টা করেছি।’

উপদেষ্টা বলেন, ‘সন্দ্বীপ মাদকের রুটে পরিনত হয়েছে। মাদক ও সন্ত্রাস অঙ্গাঙ্গীভাবে জড়িত। জনগনের সহযোগিতা ছাড়া মাদক ও সন্ত্রাস দূর করা সম্ভব নয়। নিজেদের সাহায্য নিজেরা না করলে অন্য কারো সাহায্য কাজে আসবে না।’

সড়ক নির্মাণ কাজে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘বিদ্যমান রাস্তার কাজ ভালো না হলে, ভবিষ্যতে আর কোন নতুন রাস্তার কাজের অনুমোদন দেওয়া হবে না।’

সন্দ্বীপ ও নোয়াখালীর সীমানা জটিলতা নিরসন বিষয়ক এক প্রশ্নে তিনি বলেন, ‘সীমানা বিরোধ নিরসনে জেলা প্রশাসন কাজ করছে। ন্যায্যতা অনুযায়ী সমাধান করা হবে।’

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঞ্চালনায় মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহ নূরী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সন্দ্বীপের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপদেষ্টার কাছে সন্দ্বীপের সীমানা জটিলতা নিরসন, উড়িরচরের নদী ভাঙণ রোধ, নৌ যাতায়াত ব্যবস্থা, অভ্যন্তরীন সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, বেড়িবাঁধ, আইন শৃঙ্খলা, কৃষিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এর আগে গতকাল শনিবার উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সন্দ্বীপের আমীর মোহাম্মদ ফেরীঘাটের জেটি ও ব্রীজ নির্মাণ প্রকল্প, কালাপানিয়া- বাটাজোড়া- কাঠগড় সংযোগ সড়কের সম্ভাব্য স্থানসহ সন্দ্বীপে স্থানীয় সরকার বিভাগ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..