• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

২ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে কোহলিরা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ মে, ২০২১

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আগামী ২ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে ভারতীয় ক্রিকেট দল।
৩ জুন ইংল্যান্ডে পৌঁছাবে বিরাট কোহলির দল। বিমানবন্দর থেকে হ্যাম্পশায়ারের হোটেলে উঠবে দল। সেখানে করোনা পরীক্ষা হবে তাদের। এরপর কোয়ারেন্টাইনে প্রবেশ করবে কোহলি-রোহিতরা।
কোয়ারেন্টাইনে থাকলেও, অনুশীলন করতে পারবে ভারত। প্রথমে ছোট-ছোট দলে এবং পরে পুরো দলে অনুশীলন করবে তারা।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) জানিয়েছে, জৈব সুরক্ষা বলয় কোনও ভাবেই ভাঙা যাবে না। হোটেল এবং মাঠের বাইরে কোথাও যাওয়ার অনুমতি নেই ভারতীয় দলের। কোয়ারেন্টাইন শেষে আবারো করোনা পরীক্ষা হবে কোহলিদের। সেখানে নেগেটিভ এলে, সকলে একত্রে অনুশীলন করতে পারবে।
আগামী ১৮ জুন সাউদাম্পটনে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল। সেখানে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ইতোমধ্যে ইংল্যান্ড পৌঁছেছে কিউইরা। ফাইনালের আগে ২ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..