• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

অস্ত্র মামলায় না.গঞ্জে একজনের যাবজ্জীবন

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: অস্ত্র মামলায় ৩৩ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে যাবজ্জীবনের রায় দিয়েছে আদালত। একই সাথে আরও এক ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে (২৮ জুলাই) সকালে এ আদেশ দেন বিচারক মো. মশিয়ার রহমান।

দন্ডিত আসামীর নাম ইসমাইল মিয়া (৩৩)। সে কিশোরগঞ্জ জেলার পীরপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। এছাড়া খালাস পাওয়া ব্যক্তির নাম মো. মাসুম (৩৩)। সে মিজমিজি চৌধুরীপাড়া এলাকার আলি আহম্মেদের ছেলে।

২০১৯ সালের ১ আগস্ট সিদ্ধিরগঞ্জের সানারপাড় আদর্শনগর এলাকার একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ইসমাইলকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১১)। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (মামলা নং-০১/৫২৭) দায়ের করেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৯ সালের ৩১ জুলাই রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে সিদ্ধিগঞ্জের সানারপাড়ের বটতলা এলাকা থেকে ইসমাইল মিয়াকে আটক করে র‌্যাব ১১। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও লোহার তৈরি বাটাল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেন র‌্যাবের পুলিশ পরির্দশক মোহাম্মদ জহিরুল ইসলাম। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৬ মে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত মামলার আসামী ইসমাইলকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন। অপর আসামী মো. মাসুমকে খালাস প্রদান করা হয়েছে।

রাস্ট্রপক্ষের আইনজীবী মনিরুজ্জামান বুলবুল জানান, সাক্ষীদের সাক্ষ্যপ্রমান শেষে ইসমাইলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় মাসুম নামের একজনকে খালাস প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..