• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি আইনের শাসন ব্যাহত করে আইনজীবীদের গ্রেফতারে এড. মাসুমের নিন্দা চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ বন্দর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মো: রায়হান কবির শারদীয় দুর্গোৎসব পারস্পরিক ধর্মীয় সম্প্রীতির অনন্য প্রকাশ : পুলিশ সুপার হাবিবুর রহমান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন শনিবার গাজীপুরে বারি ও ব্রি পরিদর্শন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রূপগঞ্জে দিনব্যাপী বিভিন্ন দপ্তর ও পূজামণ্ডপ পরিদর্শন সহ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনে ডিসি মো: রায়হান কবির সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা

আইনের শাসন ব্যাহত করে আইনজীবীদের গ্রেফতারে এড. মাসুমের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি / ৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলা শাখা ও নারায়ণগঞ্জ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল ও অ্যাডভোকেট শিশিরকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে আইনের শাসন ব্যাহত করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, একজন আইনজীবীর পেশাগত দায়িত্ব হলো তাঁর ক্লাইন্টের পক্ষে আইনি কার্যক্রম পরিচালনা করা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইনজীবীরা তাঁদের দায়িত্ব পালন করেন। কোনো মামলার আসামি কী স্লোগান দিয়েছেন, তা আইনজীবীদের বিবেচ্য বিষয় নয়।

তিনি অবিলম্বে অ্যাডভোকেট কাজলসহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।তিনি আরও বলেন, কর্তব্য পালনকালে প্রশাসন যদি সংবিধান লঙ্ঘন করে এবং আইনের শাসন উপেক্ষা করে, তাহলে আইনজীবীরা কীভাবে সুষ্ঠুভাবে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করবেন? শুধু তাই নয়, অ্যাডভোকেট কাজলের ছোট ভাই তাঁর জন্য খাবার নিয়ে থানায় গেলে তাঁকেও আটক করা হয়।একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, আইনজীবী হোক বা অন্য কেউ, আইনবিরোধী কাজ করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।

এ প্রসঙ্গে অ্যাডভোকেট মাসুম বলেন, আইনজীবীদের পেশাগত কাজে এ ধরনের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।যে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন, অ্যাডভোকেট কাজল একজন লড়াকু জুলাইযোদ্ধা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তাঁর ভূমিকা রয়েছে। তিনি পরিবেশ আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি ও নারায়ণ্গ্ঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি । তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, মিছিল করা ও প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে পুলিশের এমন ভূমিকা শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশের মানুষকে হতবাক করেছে। তাঁদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের আমলের পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

অ্যাডভোকেট মাসুমের অভিযোগ, কেউ কোনো অভিযোগ না করলেও রাতে বাড়িঘরে তল্লাশি চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..