• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

আন্তঃজেলা সিএনজি চোর গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ জুন, ২০২১
আন্তঃজেলা সিএনজি চোরাই চক্রের সদস্য সেলিম।

নারায়ণগঞ্জ ফতুল্লায় আন্তঃজেলা সিএনজি চোরাই চক্রের সদস্য সেলিমকে (৪৫) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক চোরাই সিএনজি উদ্ধার করে পুলিশ। শুক্রবার (১৮ জুন) দিবাগত রাতে ফতুল্লার শিবু মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সেলিম জালকুড়ির নাইনতার পাড় আইসক্রীম ফ্যাক্টরীর মোড়ের মৃত সামছুল হক সরকারের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার দিবাগত রাত একটার দিকে শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের সদস্য সেলিমকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে পাগলা মুন্সিখোলা থেকে চোরাইকৃত দুইটি সিএনজি উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানায়, চলতি মাসের ১৫ তারিখে ফতুল্লার রঘুনাথপুর থেকে সকাল সাতটার দিকে খলিলুর রহমানের বাড়ীর সামনে থেকে তার মালিকানাধীন একটি সিএনজি (ঢাকা-থ-১১-৩৯৪২) চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোর। এ ঘটনায় খলিলুর রহমান বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সিসি ক্যামেরার ফুটেজ থেকে চোরকে চিহ্নিত করে শুক্রবার রাত একটার দিকে সিএনজি চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি (ঢাকা মেট্রো-থ-১১ ৯৬৯১) সহ ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয় সিএনজি চোর চক্রের অন্যতম সদস্য সেলিমকে। পরবর্তীতে গ্রেফতারকৃতের স্বীকারোক্তি মোতাবেক ফতুল্লা থানার মুন্সিখোলাস্থ সিটি ব্যাংকের সামনের বটগাছের নীচ থেকে খলিলুর রহমানের চুরি যাওয়া সিএনজি উদ্ধার করা হয়।
তিনি আরে বলেন, গ্রেফতারকৃত সেলিম একজন পেশাদার চোর সিন্ডিকেটের সদস্য। তারা প্রথমে নির্দিস্ট একটি সিএনজিকে টার্গেট করে। পরে তারা তাদের নিজস্ব একটি সিএনজি নিয়ে টার্গেটকৃত সিএনজিকে অনুসরন করে। সুযোগ বুঝে চোরাই চক্রের সদস্যরা টার্গেটকৃত সিএনজি নিয়ে সটকে পরে। গ্রেফতারকৃত সিএনজি চোরকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..