• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

আমার তৈরি রাগ চুরি হয়ে যাচ্ছে: কবীর সুমন

বিডিনিউজ আই ডেস্ক : / ৭১০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
কবীর সুমন।

বিডি নিউজ আই ডেস্ক: গত কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবীর সুমন। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। আর তাঁর অসুস্থতার সুযোগ নিয়েই চুরি হয়ে গেল রাগ। কবীর সুমনের সৃষ্টি করা আসত একটি রাগ চুরি হয়ে গিয়েছে। যা নিয়ে হাসপাতাল থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষোভে ফেটে পড়লেন কবীর সুমন। কয়েক বছর আগে কবীর সুমন একটি রাগ তৈরি করেছিলেন। নাম ছিল আহীর বৈরাগী। সোশ্যাল মিডিয়ায় সে খবরও দিয়েছিলেন কবীর সুমন। আর সেই রাগ বাজাতে চেয়ে সুভদ্রকল্যাণ রাণা নামে এক ব্যক্তি যোগাযোগ করেন কবীর সুমনের সঙ্গে। কবীর সুমনের কাছে অনুমতি চান সুভদ্রকল্যাণ রাণা। কবীর সুমন রাগটি বাজানোর জন্য সেই সময় অনুমতি দেন ওই ব্যক্তিকে। আর এই অনুমতি দেওয়ার পর থেকেই ঘটেছে বিপত্তি। এখন আহীর বৈরাগী রাগটি বাজাচ্ছেন সুভদ্রকল্যাণ রাণা নামে ওই ব্যক্তি। আর দাবি করছেন আহীর বৈরাগী রাগটি নাকি তৈরি করেছেন সুভদ্রকল্যাণ রাণা নিজে।

কবীর সুমনের অভিযোগ, ‘‌সুভদ্রকল্যাণ রাণা আহীর বৈরাগী রাগটি বাজাচ্ছেন। দাবি করছেন যে সেটি তৈরি করেছেন সুভদ্রকল্যাণ রাণা নিজে। আর এ বিষয়ে আরও লোক জুটিয়ে বাংলা খেয়াল সম্পর্কে ফেসবুকে আক্রমণ শানাচ্ছেন। আসলে এই ধরণের ঘটনা আগেও ঘটেছে। নামী বঙ্গসন্তানরাই ঘটিয়েছে এমন ঘটনা। ভবিষ্যতে আরও ঘটবে হয়তো। এসএসকেএম হাসপাতালে রাজ্য সরকারের চিকিৎসা পরিষেবায় দ্রুত সুস্থ হয়ে উঠছি। সুস্থ হয়েই আবার আমি বাংলা খেয়াল তৈরির কাজই করব। আমার জীবনের আসল কাজ আমার জীবনের শেষ ব্রত। আশা করি, সুভদ্রকল্যাণ রাণা হানাহানি মিথ্যাচার নয় সঙ্গীত শিক্ষায় ব্রতী থাকবেন। মনকে ভালো রাখুন। সুর, তাল, লয়ে শান্তি খুঁজে নিন।’‌

প্রসঙ্গত, এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে কবীর সুমনের। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। আগাম ঈ ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হতে পারে, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।(আজকাল)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..