• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কপ-৩১ সম্মেলন আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি ঘিরে আলোচনা: নেতৃত্বের দৌড়ে আলোচনায় জোসেফ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট -এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসন বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ফতুল্লায় মাদ্রসায় অগ্নিকান্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি আধুনিক অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত :ডিসি জাহিদ দায়িত্ব গ্রহণের পরই মাঠে রেড ক্রিসেন্টের নবনির্বাচিত নেতৃবৃন্দ ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেফতার

কপ-৩১ সম্মেলন আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিডিনিউজ আই ডেস্ক : / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আন্তালিয়ায় অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সফরসঙ্গী এবং বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে তুরস্কের ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান তিনি।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি অবকাশে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..