• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

এখনতো গাছের পাতায় পাতায় আওয়ামীলীগ: শামীম ওসমান এমপি

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।

বিডি নিউজ আই, মেহেদী হাসান প্রান্তঃ- নারায়নগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য এ.কে এম শামীম ওসমান বলেছেন, আপনারা যারা মনে করেছেন আগামীতে বিএনপি আবার ক্ষমতায় আসবে এটা আপনাদের ভুল ধারনা, কারন বাংলাদেশে বিএনপি আর ক্ষমতায় আসবেনা। আমি একটি কথা বলতে চাই রাব্বুল আলামিনকে ভরসা করে ৫ ওয়াক্ত নামাজকে বিশ্বাস করে বলতে চাই সামনেই কঠিন ষড়যন্ত্র হবে ওই ষড়যন্ত্রে’র হয়তো আমার লাশের রক্ত থাকতে পারে কারন আমরাতো ১৬ই জুন ২০০১ সালে মারাই গেছি এখনকার লাইফতো সেকেন্ডে’র লাইফ। অপেক্ষা করছি জবাব জনগণকে নিয়েই দেবো। তার আগে যারা খেলছেন এখনও সময় আছে সঠিক পথে আসেন। আঘাত করলে প্রথম আঘাত হয়তো আমাকে করবে কিন্তু দ্বিতীয় আঘাত যারা তাল দিয়ে চলছেন আপনাদের করবে। কারণ ওরা কাউকে ছাড় দেবে না।’শনিবার বিকেলে বন্দর উপজেলার খানবাড়ি মোড়ে এক কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি৷ তিনি আরও বলেন, ‘ঢাকার সন্নিকটে নারায়ণগঞ্জ। এটাই বড় সমস্যা। শেখ হাসিনার যখন নারায়ণগঞ্জকে প্রয়োজন হবে ঠিক তার আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেয়ার চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে। আমি এগুলা দেখি না, শুনিও না।’ শামীম ওসমান বলেন, ‘আরমান আমাকে নারায়ণগঞ্জের কমিটির ব্যাপারে বলেছে। কমিটির রাজনীতি সম্পর্কে আমি জানি না। কীভাবে হয় তাও জানি না। অনেক কাউন্সিলর পাশ করার পরও পাশ করেন নাই। অনেককিছুই আমি জানি কিন্তু বলতে পারি না। কারণ দল করি তো। সরাসরি সব বলা যায় না। যেটুকু পারলাম সেইটুকু বললাম। তবে এই সুযোগে যদি কেউ মনে করেন, আওয়ামী লীগের ত্যাগের নেতা যারা আছেন তাদের গায়ে ফুলের টোকা দিবেন এ আশা ভুলে যান। ফুলের টোকা দিলে এত জোড়ে আঘাত করা হবে এইবার যে এর জবাব দেয়ার ক্ষমতা আপনাদের নাই। দেখছি, ধৈর্য ধরছি। কিন্তু অনেকে মনে করছেন অনেককিছু পেয়ে গেছেন, অনেক কিছু হয়ে গেছেন। আসলে অনেক কিছু পান নাই, অনেক কিছু হন নাই। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নামে চার্জশিট দেয়া হয়৷ ডিজিটাল আইনে মামলায় করেন আওয়ামী লীগেরই আরেকজন।’ বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক জিএম আরমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান সহ জেলা ও মহানগরে’র সকল নেতৃবৃন্দগন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..