• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

কাশিপুরে মেলার উপর ধসে পড়ল স্কুলের দেয়াল

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

ফতুল্লা সংবাদদাতা, বিডি নিউজ আই: নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের পিছনে মেলার পাশের একটি স্কুলের দেয়াল ধসে পড়ে তিনজন আহত হয়েছে। আহতরা হলো- জহির (৪৫), আবু জাফর (৪০) ও আসিফ (১৪)। এদের মধ্যে আসিফের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় কাশীপুর ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা থানার এসআই দীপঙ্কর জানান- কাশীপুর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের বাউন্ডারী দেয়াল ঘেষে একটি মেলার আয়োজন চলছিলো। হঠাৎ করেই দেয়ালটি ভেঙে পড়ে। এতে মেলার স্টলে থাকা তিনজন আহত হয়। অন্যরা দৌড়ে সরে যেতে সক্ষম হয়।

তিনি জানান, দেয়ালটি স্কুলের। এবং বেশ পুরোনো। তাছাড়া লম্বা ওই দেয়ালটিতে কোন কলাম ছাড়াই বানানো হয়েছে। সকালে মানুষজন কম থাকায় তেমন বড় দূর্ঘটনা ঘটেনি।

দেয়াল ধসে মেলার ৬টি স্টলের প্রায় সব মালামাল নষ্ট হয়ে গেছে।

ঘটনার পর মেলাটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে ঘটনার পরে স্কুলের দায়িত্বশীল কাউকে খুঁজে পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিস। মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান- ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..