• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় ৬ দিন ধরে নিখোঁজ যুবক মিনহাজ শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র উদ্যোগে মতবিনিময় সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির শুক্রবার সমমনা’র ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায় মৌলিক বা বুনিয়াদি শিখন দক্ষতা বৃদ্ধির তাগিদ শিক্ষামন্ত্রীর

কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার নদীবন্দরসমূহে পরিবহনকৃত ও বিতরণকৃত সারের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, বিএফএ, নদীবন্দর কর্তৃপক্ষ, সার পরিবহন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট ডিলার এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় নদীবন্দরসমূহে সার পরিবহন ও বিতরণের ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিতকরণ, সারের যথাযথ সংরক্ষণ ও সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা বজায় রাখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে নির্ধারিত সময়ে ও ন্যায্যমূল্যে পৌঁছায় তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,”কৃষি উৎপাদন বৃদ্ধিতে সারের সুষ্ঠু সরবরাহ অপরিহার্য। নদীবন্দর দিয়ে আসা সার যেন কোনোভাবেই মজুত বা কালোবাজারে না যায় তা কঠোরভাবে নজরদারি করতে হবে। প্রতিটি বন্দরে সারের আগমন, মজুত ও বিতরণের দৈনিক প্রতিবেদন জেলা প্রশাসনে পাঠাতে হবে।

তিনি আরও বলেন, কৃষক যেন হয়রানি ছাড়াই সঠিক সময়ে সার পায় তা নিশ্চিত করতে হবে। এজন্য উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দাম নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না।

সভায় বক্তারা নদীবন্দরগুলোতে সারের আনলোডিং, ওজন ও সংরক্ষণের সময় স্বচ্ছতা বজায় রাখা এবং বিতরণ ব্যবস্থায় ডিজিটাল মনিটরিং চালুর প্রস্তাব দেন।

জেলা প্রশাসন জানায়, কৃষকের স্বার্থ রক্ষায় সার ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে। কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..