• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন 

খেলার মাঠ রক্ষার দাবিতে খেলোয়াড়দের মানববন্ধন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
বন্দরের চৌরাপাড়া বিআইডব্লিউটিসি মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে এক অভিনব প্রতিবাদের মাধ্যমে খেলার মাঠটি রক্ষার দাবি।

বন্দর সংবাদদাতা ॥ বন্দরে খেলার মাঠ রক্ষার আকুতি জানিয়ে মানববন্ধন করেছেন খেলোয়াড়রা। শুক্রবার বিকেলে বন্দরের চৌরাপাড়া বিআইডব্লিউটিসি মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে এক অভিনব প্রতিবাদের মাধ্যমে খেলার মাঠটি রক্ষার দাবি জানান খেলোয়াড়সহ এলাকাবাসী । তারা বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া একটি জনবহুল এলাকা। এ এলাকার ছেলেরা ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলায় জাতীয় পর্যায়ে অবদান রাখছে। কিন্তু এলাকায় খেলাধূলার জন্য কোন মাঠ নেই। এলাকার পশ্চিম দিকের নদীর তীরে বিআইডব্লিউটিসির ভাসমান ডকইয়ার্ডের মাঠই খেলাধূলা চর্চার এক মাত্র ভরসা। সুপ্রাচীনকাল থেকে এলাকার মানুষ এই মাঠে খেলাধূলাসহ নানা অনুষ্ঠানাদির আয়োজন করে আসছেন। এ ছাড়া নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে দুরদুরান্ত থেকে অনেক ভ্রমন পিপাসু মানুষও এখানে আসেন। প্রতিদিন বিকেলে এলাকার মানুষ নির্মল পরিবেশে একটু শান্তির নি:শ্বাস নিতে এখানে ছুটে আসেন। কিন্তু দু:খজনক হলেও সত্যি যে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ মাঠটিতে ওয়ার্কশপ ও ডরমিটরীসহ অন্যান্য স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। যদি মাঠটি না থাকে তাহলে তারা খেলাধুলা চর্চা কোথায় করবেন। এলাকা থেকে খেলাধূলা এক প্রকার উঠেই যাবে। এলাকাবাসী জানান, খেলাধূলা না থাকলে যুব সমাজ বিপথগামী হবে। খেলাধূলার পরিবেশ না পেয়ে নষ্ট পথে পা বাড়াবে কিশোররা। তাই মাঠটি নষ্ট না করে মাঠের সৌন্দর্য আরও বৃদ্ধি করে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিনত করার অনুরোধ জানান তারা । পুরস্কার বিতরনী সভায় এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা কামনা করা হয়। বক্তব্য রাখেন বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবি কবির সোহেল, ফুটবল প্রশিক্ষক সাজ্জাদ হোসেন, জাতীয় ফুটবলার আজাদ হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..