• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

গীতিকবি ফজল-এ-খোদা আর নেই

বিডিনিউজ আই ডেস্ক : / ৭৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
বিশিষ্ট গীতিকবি ফজল-এ-খোদা।

বিডি নিউজ আই: ‘সালাম সালাম হাজার সালাম’সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার বিশিষ্ট গীতিকবি ফজল-এ-খোদা আর নেই। তিনি আজ ভোর আনুমানিক ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ..রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৪১ সালের ৯ মার্চ পাবনার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহন করেন এই বরেণ্য গীতিকবি।
ফজল-এ-খোদা ছিলেন একজন কবি, ছড়াকার ও গীতিকার। তার রচিত ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি জায়গা করে নিয়েছে বিবিসি’র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায়। ১৯৬০-এর দশক থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ৫০ বছর ফজল-এ-খোদা অসংখ্য দেশাত্মবোধক, আধুনিক, লোক সংগীত, ইসলামী গান রচনা করেছেন। তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ,‘ভালোবাসার মূল্য কত’ , ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’,‘ কলসি কাঁধে ঘাটে যায় কোন রুপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’,আমি প্রদীপের মত রাত জেগেজেগে’ , ‘ভাবনা আমার আহত পাখির মত’, ‘প্রেমের এক নাম জীবন’ ইত্যাদি।
ফজল-এ-খোদা বেতারে গীতিকার হিসাবে তালিকাভুক্ত হন ১৯৬৩ সালে। এর পরের বছর টেলিভিশনে গীতিকার হিসাবে তালিকাভুক্ত হন। ঢাকা বেতারের সাবেক এই আঞ্চলিক পরিচালক শিশু-কিশোরদের সংগঠন শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা পরিচালকও ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..