• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার গুড্ডু

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৬০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
গণধর্ষণের অভিযোগে গ্রেফতার শরীফুল ইসলাম গুড্ডু ।

নারায়ণগঞ্জ বন্দরে এক গৃহবধূকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম গুড্ডু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুন) বন্দরের কুড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গুড্ডু বন্দরের কুড়িপাড়া এলাকার আলতাফ ওরফে আলতু মিয়ার ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ গ্রেফতারকৃত গুড্ডুসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

মামলার অপর আসামীরা হচ্ছে- বন্দরের কুড়িপাড়া নয়ামাটি এলাকার রুহুল আমিনের ভাড়াটিয়া ও মৃত তোতা মিয়ার ছেলে সোহরাব ওরফে পাগলা শুভ (৩৭) এবং একই এলাকার ছালাম মাস্টারের ছেলে ফিরোজ মিয়া (৩৬)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ গত ২৫ মে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বন্দরের মদনপুর এলাকার বারাকা হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের গেইটের সামনে যাওয়ার পর একটি সাদা রংয়ের মাইক্রোবাস তার সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে উঠার আগেই গুড্ডুসহ ৩ জন তাকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে ঢাকার দিকে নিয়ে যায়। এরপর অজ্ঞাতস্থানে নিয়ে দোতলা বাড়ির একটি কক্ষে ৫ দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে অজ্ঞাতনামা এক কাজের বুয়ার মাধ্যমে তিনি ছাড়া পেয়ে ৩০ মে বাড়ি ফিরে এসে স্বামীকে ঘটনাটি জানান।

এ ঘটনায় বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে সোমবার রাতে ৩ জনকে আসামী করে মামলা করেছেন। মামলার এক নম্বর আসামী শরীফুল ইসলাম গুড্ডুকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..