• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

ছিন্তাইকারীদের ছুরিকাঘাতে গার্মেন্ট শ্রমিক জনি’র মৃত্যু

বিডিনিউজ আই ডেস্ক : / ২৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ : শনিবার (২৯ অক্টোবর) ভোর  ৬ টায় নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাঢ়াস্থ মহিলা কলেজের রেল লাইনের পূর্ব পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ জয়নুর রহমান জনি (২৪) নামের এক গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়।

জানা যায়, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাগপুর গ্রমের লাল্টু মিয়ার ছেলে জয়নুর রহমান জনি গত রাতে জনি তার নিজ বাড়ী কুষ্টিয়া থেকে বাস যোগে নারায়ণগঞ্জ আসেন। বাস থেকে নেমে রেল লাইনের পাশে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে জনি ছিনতাই কারীর কবলে পড়ে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ছিনতাই কারীরা তার পেটে ছুরিকাঘাত করে বলে ধারণা করা হচ্ছে। তার ব্যাগে প্রাপ্ত ফেইম এপারেলস লিঃ ফতুল্লা নামক গার্মেন্টস এর আইডি কার্ডে থাকা মোবাইল নাম্বারে ফোন করে তার ভাই হাবিবুর রহমান (০১৯৬০৯৫৩০৯০) এর সাথে কথা বলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস. আই. মোঃ বোরহান উদ্দিন সংগীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনাটি রেলের সীমানায় হওয়ায় রেলওয়ে থানায় সংবাদ দিলে রেলওয়ে থানার এস আই মোখলেছুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..