• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

ছুটির দিনেও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কনির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫৯০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ভূঁইঘর দারুচ্ছুন্নাহ মাদ্রাসা ও হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেন। একইসাথে, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে এবং গণভোট এর বিষয়ে সকলকে অবহিত করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের উপস্থিতি, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “আমাদের কেবল ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না। ভোটকেন্দ্রের প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হবে।”
তিনি উপস্থিত সকল কর্মকর্তাকে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এর পাশাপাশি জেলা প্রশাসক উপজেলা মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবের জন্য জোড়পুকুরপাড় জামে মসজিদ সংলগ্ন খাস জমি এবং ভূঁইঘর পূর্বপাড়ায় খাস জমি পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দীন, এসিল্যান্ড ( ফতুল্লা রাজস্ব সার্কেল), সদর উপজেলা ইঞ্জিনিয়ারসহ নির্বাচন সংক্রান্ত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..