• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি:ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আজ বৃহস্পতিবার সকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি সহ অন্যান্য কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি,কোম্পানি কমান্ডার র‍্যাব আঃ রশিদ , অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, এনএসআই কর্মকর্তা দাদন মুন্সি, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা,এছাড়াও পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির,,মহানগর বিএনপির সদস্য সচিব এড,আবু আল ইউসুফ খান টিপু, জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মমিনুল হক, মুফতি মাসুম বিল্লাহ, সভাপতি মহানগর ইসলামী আন্দোলন,তরিকুল ইসলাম সুজন,সমন্নয়কারী গনসংহতি আন্দোলন , আব্দুল্লাহ আল আমিন, জেলা প্রধান সমন্বয়কারী এনসিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা গন, ডেপুটি জেলার, মাদকদ্রব্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস,বিজিবি, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগন,বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ । উক্ত আলোচনা ও মতবিনিময় সভায়

চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করুন,সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, জেলা সন্ত্রাস ও নাসকতা প্রতিরোধ, মাদকদ্রব্য প্রাচার সংক্রান্ত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, নৌ পথ ও যানজট নিরসন, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় সমাধান নিয়ে আলোচনা করা হয়। অপরাধী ও মাধক ব্যবসায়ী যে দলেরই তাকে ছাড় দেওয়া হবে না। মহল্লার পঞ্চায়েত কমিটি নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।
চাষাড়া,শহীদ মিনার, ডিআইটি সড়ক সহ ব্যস্ত এলাকায় সভা-সমাবেশ না করে বিকল্প
নিতাইগঞ্জ, জিমখানা, কেন্দ্রীয় ঈদগাহ, জুলাই স্মৃতি স্তম্ভ মাঠ,ওসমানী পৌর স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়াম, তক্কার মাঠ এলাকায় সভা-সমাবেশ করার আহ্বান জানান।
মত বিনিময় সবায় বক্তারা অবৈধ অস্র উদ্ধার, মাদক,ছিনতাই, যানজট, অবৈধ গ্যাস, হকার উচ্ছেদ ও ফ্যাসিষ্টের দালানদের গ্রেফতার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।আপনারা আমাদের সাথে থাকেন সঠিক তথ্য দিয়ে। নির্বাচনের স্বার্থে আচরণবিধি লঙ্গন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে যেই হউক।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে সমস্ত কার্যক্রম চালাতে হবে আমাদের।
এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে।নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার প্রদানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নারীরা যেন ঠিকভাবে ভোটকেন্দ্রে আসতে পারেন, তা নিশ্চিত করতে হবে।আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়; বরং একটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা যদি ভালোভাবে এই দায়িত্বটি পালন করতে পারি, তাহলে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্যও ঐতিহাসিক হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..