• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে অপারেটরের মৃত্যু

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
নিহত শরীফ।

ফতুল্লা সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লায় আজাদ ডাইং নামে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে একজনের মৃত্যুহয়েছে। মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে নয়টার দিকে ফতুল্লা থানার বিপরীত পাশে অবস্থিত কারখানাটিতে এই ঘটনা ঘটে।
নিহতের নাম শরীফ। সে ওই কারখানায় অপারেটর হিসেবে কাজ করতো। ঘটনার পরপরই কারখানাটির সকলেই পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।
প্রতক্ষ্যদর্শীরা জানাযন, রাত সাড়ে নয়টার দিকে বিকট শব্দ শুনতে পান তারা। তখন আজাদ ডাইয়েংর দিকে তাকিয়ে তৃতীয় তলা থেকে ধোয়া বের হতে দেখতে পান। তখন সবাই বয়লার বিস্ফোরণের ধারণা করলেও পরিস্কারভাবে কেউ কিছু বলতে পারছিল না।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন-১ জানান, বয়লার বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডাইং কারখানাটির কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিস্ফোরণের পরপরই মালিক কর্তৃপক্ষের লোকজন ভয়ে পালিয়ে গেছে।
তিনি আরও জানান, যেখানে বয়লার বিস্ফোরণ হয়েছে সেখানে একটি মৃতদেহ পড়েছিল। পরে থাকা মৃতদেহটি বয়লার অপারেটর শরীফের।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। নিহতের স্বজনরা থানায় এসেছেন। তাদের মতামত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..