• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

দুই গৃহবধুর ভিডিও ভাইরালের: লম্পট তারেক গ্রেপ্তার

বিডিনিউজ আই ডেস্ক : / ৬৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

বন্দর সংবাদদাতা: নারায়ণগঞ্জ বন্দরে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার এজাহারভুক্ত আসামী লম্পট তারেক (৩৪)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। শনিবার ভোর ৫টায় বন্দর উপজেলার কাইকারটেকস্থ হাজী সাহেবেরমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তারেক বন্দর উপজেলার বলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে বলে জানা গেছে। যার মামলা নং- ২(৭)২১।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আবুল হাসান গনমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত তারেকের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে তারেক গ্রেপ্তার এড়ানোর জন্য ঢাকা ডেমরা থানার টাগারপার এলাকায় আত্মগোপন করে থাকে। টাকা পয়সা শেষে হয়ে গেলে তারেক শনিবার ভোর ৫টায় টাকা পয়সা নেওয়ার জন্য ফরাজিকান্দা এলাকায় আসার সময় তাকে কাইকারটেক হাজী সাহেবের মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে ওই দিন দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য,বন্দর থানার ফরাজিকান্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে তারেক বিভিন্ন সময়ে একই এলাকার এক গৃহবধূ ও তার পুত্রবধূর গোসলের ও বাসার ভিতরে কাজ করার বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও ধারন করে। পরে গত ২৫ জুন রাত ১টা ৩৬ মিনিটে নাদিম আইডি থেকে ম্যাসেঞ্জার গ্রুপে আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করে সম্মানহানী করে। এ ব্যাপারে ভ’ক্তভোগী গৃহবধূ তারেকসহ অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে বন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..