• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

দেওভোগে যুবক হত্যার ঘটনায় গ্রেফতার ৩

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

বিডি নিউজ আই: মাদক ব্যবসায় প্রভাব বিস্তার কে কেন্দ্র করে ফতুল্লার দেওভোগে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে নিহত ইমন(২১)হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই সবুজ বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামী দায়ের করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। নিহত ইমন ফতুল্লার পশ্চিম দেওভোগের দেলোয়ারের পুত্র।
এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগের দেলোয়ার লিটনের পুত্র হান্নান (২২),একই এলাকার বাবুলের পুত্র রাকিব(২১) ও সুমনের পুত্র রুজেল(২৫)।
বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে জানা যায়,বাদীর ছোট ভাই নিহত ইমন স্থানীয় একটি হোসিয়ারী কারখানায় কাজ করে।ঘাতক চক্রের সদস্যরা স্থানীয় মহলে নানা অপরাধের পাশাপাশি মাদক ব্যবসার সাথ জড়িত। ঘাতক চক্র তার ভাইকে তাদের সাথে মাদক ব্যবসা সহ তাদের দলে সক্রিয় হয়ে কাজ করার জন্য তাগিদ দিয়ে আসছিলো।

কিন্তু তার ভাই তাদের প্রস্তাব প্রত্যাখান করে তাদের অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদ করে আসছিলো।ফলে তারা তার ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে উঠে।
শনিবার সন্ধ্যায় তার ছোট ভাই নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরে এসে খাবার খেয়ে বাড়ীর পাশে হাজীর মাঠ গিয়ে বন্ধুদের সাথে গল্প করছিলো। রাত আটটার দিকে ঘাতক চক্রের সদস্যরা দেশীয় অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে তার ভাইয়ের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে। এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..