• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

নগরীর মার্কেটগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ জুন, ২০২১
কোভিড পরিস্থিতি স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মার্কেটের ক্রেতা-বিক্রেতাদের সতর্ক করেন ম্যাজিস্ট্রেট।

নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় মার্কেটগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রোববার (২০ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মার্জিয়া সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। কোভিড পরিস্থিতি স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মার্কেটের ক্রেতা-বিক্রেতাদের সতর্ক করেন ম্যাজিস্ট্রেট।
জেলা পুলিশের সহযোগিতায় নগরীর সমবায় মার্কেট, পানোরামা প্লাজা, লুৎফা টাওয়ারের বিভিন্ন বিপণিবিতান, ক্রোকারিজ, প্রসাধনীর দোকানে অভিযান চালান ম্যাজিস্ট্রেট। এ সময় ক্রেতা-বিক্রেতাদের অনেককেই মাস্কবিহীন অবস্থায় পাওয়া যায়। এ সময় লুৎফা টাওয়ারের জিরো পয়েন্ট নামে বিপনী বিতানের ম্যানেজারকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। অন্যদেরও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মার্জিয়া সুলতানা।
তিনি বলেন, সকলকে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হবে। কোভিড পরিস্থিতিতে কোনোভাবেই মাস্ক ছাড়া থাকা যাবে না। মার্কেটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সকলকে এই নিয়ম মেনে চলতে হবে। অন্যথায় পরবর্তী অভিযানে জরিমানার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোকানও বন্ধ করে দেওয়াও হতে পারে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..