• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

নবীগঞ্জ কদম রসূল দরগাহ জিয়ার‌ত আইভীর

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
বন্দরের কদমরসুল দরগা জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

নিজস্ব সংবাদদাতা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বন্দরের কদমরসুল দরগা জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

বুধবার (২০ অক্টোবর) বিকালে নগরীর দেওভোগ এলাকার বাড়ি থেকে বের হয়ে তিনি শীতলক্ষ্যা নদী পার হয়ে কদমরসুল দরগাতে যান। সেখানে প্রবেশের পর মেয়র আইভী দরগাহে সংরক্ষিত হযরত মুহাম্মদ (সা.) এর কদম মুবারকে মাথা ঠেকিয়ে, চুমু খেয়ে সম্মান প্রদর্শন করেন। পরে মিলাদ ও দোয়ায় অংশ নেন তিনি। শেষে দরগাহে চাদর পরান সিটি মেয়র আইভী। মাজার জিয়ারত শেষে তিনি সেখানে কিছু সময় কাটান।
দরগাহ জিয়ারতের সময় মেয়র আইভীর সাথে উপস্থিত ছিলেন নাসিক প্যানেল মেয়র-১ আফরোজা বিভা, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, যুবলীগ নেতা আব্দুল মোতালিব, শরীফ হিরা প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..