• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

না’গঞ্জ সদরে ফিলিং স্টেশন পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন

জাহাঙ্গীর হোসেন / ৩০০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

জ্বালানি তেলের যথাযথ সরবরাহ ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে সদর উপজেলা প্রশাসনের অভিযান।

মঙ্গলবার, ২৪ মার্চ সদরের ফিলিং স্টেশন গুলোতে জ্বালানি তেলের যথাযথ সরবরাহ ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন পরিদর্শন করেন।

পরিদর্শন কালে প্রতিটি ফিলিং স্টেশনের জ্বালানি তেলের মজুদ ও বিপণনের তথ্য যাছাই করা হয়। এছাড়াও অবৈধভাবে কেউ মজুদ করছে কিনা নিশ্চিত হওয়ার লক্ষ্যে গোদনাইলের দুইটি ট্যাংক লরিতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে সঠিকভাবে মজুদ ও বিক্রয়ের তথ্য সংরক্ষণ না করা এবং স্টক রেজিস্টারের তথ্যের সহিত রিজার্ভের তেলের মজুদের গড়মিল থাকায় সাহারা ট্রেডিংকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় -১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন।

এসময় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুল বারিক সহ পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..