• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে দগ্ধ বাবনের মৃত্যু

বিডিনিউজ আই ডেস্ক : / ২৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় এসি বিস্ফোরণে দগ্ধ বাবন হোসেন (২৩) মারা গেছেন। শুক্রবার (১২ নভেম্বর) রাতে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত সোমবার দুপুর ১টার দিকে ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকায় এস এম শামীমের বাড়িতে একটি স্টুডিওতে এসি বিস্ফারণের ঘটনা ঘটে। সেখানে এস এম শামীমের ছেলে বাবন ও তার বন্ধু মাহিন দগ্ধ হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

নিহতের চাচা সৈয়দ ওবায়েদ উল্লাহ জানান, এসি বিস্ফোরণে দগ্ধ বাবন শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মারা গেছে। নিহতের লাশ নিয়ে আসার জন্য স্বজনরা ঢাকায় গেছেন।

নিহত বাবনের বাবা এস এ শামীম মার্ক অডিও-ভিডিওর প্রতিষ্ঠাতা। বাবন নিজেও ব্যান্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে ফতুল্লায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..