• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

জাহাঙ্গীর হোসেনঃ বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৩ উপলক্ষে নারায়ণগঞ্জে এডভোকেসী সভা অনুষ্ঠিত

হয়েছে।
সরকার দেশের সকল শিশুকে শতভাগ টিকাদান কর্মসূচির আওতায় আনার চেষ্টা করছে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশ্ব টিকাদান সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে। শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব অভিভাবকদের। এজন্য অভিভাবকসহ সংশ্লিষ্টদের বেশি সচেতন হওয়া প্রয়োজন।

এ পর্যন্ত দেশের ৮৪ শতাংশ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হয়েছে। করোনাকালীন এই কর্মসূচি কিছুটা বাঁধাগ্রস্ত হয়েছিলো। সঠিক সময়ে টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের রোগমুক্ত রাখা যায়। সকলের সার্বিক প্রচেষ্টায় শিশুমুত্যু ও মাতৃমুত্যু হার হ্রাস পেয়েছে, টিকাদানের হার বৃদ্ধি পেয়েছে এবং ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল গ্রহণের হারও বেড়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আফম মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মৌসুম বাঈন হীরা, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক স্বপন কুমার শর্মা ও জেলা বিশেষ শাখার ডিআইও-৩ মো. আসলাম মিয়া।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তারের সঞ্চালনায় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ইপিআই স্পেশালিষ্ট (ইউনিসেফ বাংলাদেশ ) ডা. ফারহানা খাঁন। বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের এসআইএমও মো. মোর্শেদুল ইসলাম।

জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমানের তত্ত্বাবধানে এডভোকেসী সভায় জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা -কর্মচারী ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..